বিচারে মৃত্যুদ- প্রদানের নামে শিরশ্ছেদ করার এই জঘন্য কর্মকা-ে তিনি তীব্র ÿোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, প্রশ্নবিদ্ধ বিচারে বাংলাদেশি নাগরিকদের শিরশ্ছেদের ঘটনা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌাদি আরবে বাংলাদেশের দূতাবাস ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারের গাফিলতি ও উদাসীনতাকে প্রমাণ করে। আশির দশকে একজন বাংলাদেশি ঠিকাদার সৌদিতে দুর্নীতির দায়ে অভিযুক্ত হলে দেশের সরকার তাকে রÿার জন্য তদবির করেছিল, কিন্তু দরিদ্র শ্রমজীবী মানুষের শিরচ্ছেদের ঘটনায় সরকার নির্বিকার। অথচ লÿ লÿ প্রবাসী দরিদ্র বাংলাদেশির কষ্টার্জিত রেমিটেন্সে সরকারি আমলা-মন্ত্রী-রাষ্ট্রদূতদের বেতনভাতা দেয়া হয়। ভবিষ্যতে আর কোন প্রবাসী বাংলাদেশিকে যেন এরকম নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করতে না হয় তা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি দাবি জানান।
পিজি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস চালুর প্রতিবাদ
বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০০ টাকা ফি এর বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী দেখার ব্যবস্থা চালুর প্রতিবাদ জানিয়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। উলেস্নখ্য, সম্প্রতি পিজি হাসপাতাল কর্তৃপÿের উদ্যোগে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত্ম বৈকালিক আউটডোরের নামে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে যার জন্য রোগীদের ২০০ টাকা দিয়ে মাসিক টিকেট কাটতে হবে। রোগীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ সিংহভাগ ডাক্তাররা পাবেন, কিছু অংশ হাসপাতাল তহবিলে যাবে।
কমরেড খালেকুজ্জামান বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নামে রমরমা চিকিৎসাবাণিজ্যের মধ্যে সরকারি হাসপাতালে বিনামূল্যে না হলেও হলেও কম খরচে চিকিৎসা পাওয়ার যেটুকু ব্যবস্থা গরিব মানুষের জন্য ছিল তাও একে একে কেড়ে নেয়া হচ্ছে। ইতিমধ্যে ইউজার ফি চালু, পেয়িং বেডের সংখ্যাবৃদ্ধি, পরীÿা-নিরীÿা ও অপারেশনের চার্জ বৃদ্ধি করা হয়েছে। এখন সরকারি হাসপাতালে ভিন্ন নামে প্রাইভেট প্র্যাকটিস চালু করা হচ্ছে। এই ব্যবস্থা সরকারি হাসপাতালের সেবামূলক চরিত্রের পরিপন্থী। স্বাস্থ্যসেবাকে ক্রমাগত বাণিজ্যিকীকরণ করে পণ্যে পরিণত করার সরকারি নীতির অংশ হিসেবেই এই পদÿেপ নেয়া হয়েছে। বিবৃতিতে তিনি চিকিৎসার বাণিজ্যিকীকরণের বিরম্নদ্ধে সকলকে সোচ্চার হওয়া ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।










