• Party Structure

  • Child Organs

    • Socialist Students Front
    • Socialist Womens Front
    • Socialist Lawers Front

  • Publications

    • কার্ল মার্ক্স
    • ফেডরিক এঙ্গেলস্‌
    • ভ্লাদিমির লেলিন
    • জোসেফ স্ট্যালিন
  • Contact Us

    • Facebook
    • Twitter
    • LinkedIn
    • RSS
Top Panel

Saturday, May 19th

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের বিজয়

Rate this item
(0 votes)
Add new comment
প্রশাসনের হুমকি, ছাত্রলীগের চোখরাঙানি, পুলিশি নির্যাতন-গ্রেফতার সবকিছু উপেক্ষা করে আন্দোলনের বিজয় নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রসমাজ। তাদের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়েছে কুখ্যাত ২৭/৪ ধারাটি বাতিল করতে।বিশ্ববিদ্যালয় আইনের ২৭/৪ ধারায় বলা আছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছর পর থেকে সরকার আর টাকা দেবে না, বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে শিক্ষার্থীদের বেতন-ফি বাবদ প্রাপ্ত অভ্যন্ত্মরীণ আয় থেকে। অর্থাৎ নামে পাবলিক হলেও জগন্নাথ হবে একটি বাণিজ্যিক বিশ্ববিদ্যালয়। আগামী বছর থেকে ২৭/৪ ধারা পুরোপুরি কার্যকর করা হবে এ সংবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে আসে।


বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরম্ন থেকেই একদিকে যেমন সরকারি বরাদ্দ প্রতিবছর ক্রমাগত কমেছে, অন্য দিকে নিজস্ব আয়ের নামে ভর্তি ফি-সেমিস্টার ফি-উন্নয়ন ফিসহ নানা ফি ক্রমাগত বৃদ্ধি করা হয়েছে। তার বিরম্নদ্ধে ছাত্র আন্দোলনও সংঘটিত হয়েছে নানা সময়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় ধারণার পরিপন্থি ২৭/৪ ধারা বাতিলসহ অন্যান্য সমস্যা-সংকট নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছিল। ÿুব্ধ উপাচার্য এ আন্দোলনের জন্য দায়ী করেছেন ছাত্র ফ্রন্টকে।
অব্যাহত আন্দোলনের চাপে ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ২৭/৪ ধারার কালো আইন বাতিল করার ঘোষণা দেন। সরকারের এই পিছু হটা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের বিজয় বাণিজ্যিকীকরণ বন্ধ করে শিÿার সকল দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এই দাবিতে চলমান শিÿা আন্দোলনকে বেগবান করবে।

 

Last modified on Friday, 28 October 2011 05:08
Socialist Party of Bangladesh

Socialist Party of Bangladesh

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)

Socialist Party of Bangladesh (SPB)

Website: www.spb.org.bd

Add comment


Security code
Refresh

You are here: Vanguard জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের বিজয়