প্রেস বিজ্ঞপ্তি/ ১২ এপ্রিল ২০১২
ক্রমবর্ধমান বিদ্যুত সংকট, অব্যাহত লোড শেডিং বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকারের চরম ব্যর্থতা, কুইক রেন্টালের নামে মুনাফাখোর ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিবাদে ও দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ১২ এপ্রিল ২০১২ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মতিঝিলস্থ বিদ্যুৎ অফিস অভিমুখে মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

